Careers

TechPulse BD Marketing Contract

TechPulse BD

ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ

মার্কেটিং এক্সিকিউটিভ

(Contract-Based Marketing Executive Agreement)

চুক্তির মেয়াদ

এই চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং উভয় পক্ষের সম্মতি অথবা নিম্নোক্ত শর্ত অনুযায়ী সমাপ্ত হবে।

চুক্তির প্রথম মূল্যায়ন পর্ব: চুক্তি শুরুর তারিখ হতে প্রথম ৩ (তিন) মাস।

মার্কেটিং এক্সিকিউটিভের দায়িত্বসমূহ

দ্বিতীয় পক্ষ নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করতে সম্মত হচ্ছেন:

একটি কার্যকর মার্কেটিং পরিকল্পনা (Marketing Plan) প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

ফেসবুক পেজে নিয়মিত পোস্টিং শিডিউল (Facebook Schedule Posting) পরিচালনা করতে হবে।

প্রতি মাসে কমপক্ষে ১০ (দশ) জন শিক্ষার্থীকে টেকপালস বিডি-তে ভর্তি করাতে হবে।

প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ উন্নয়নে কাজ করতে হবে।

নিয়োগকর্তার নির্দেশনা অনুযায়ী যেকোনো মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

বেতন ও পারিশ্রমিক

চুক্তির শর্তাবলি পূর্ণভাবে পালন সাপেক্ষে নিম্নোক্ত পারিশ্রমিক প্রযোজ্য হবে:

শর্ত পূরণে ব্যর্থতা ও বরখাস্তের নিয়ম

নিম্নোক্ত বিধানগুলো চুক্তির শর্ত পূরণে ব্যর্থতার ক্ষেত্রে প্রযোজ্য হবে:

যদি দ্বিতীয় পক্ষ মাসিক লক্ষ্যমাত্রা (১০ জন শিক্ষার্থী ভর্তি) পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি পূর্ণ বেতনের পরিবর্তে মাসিক ২,০০০/- টাকা ভাতা পাবেন এবং যতজন শিক্ষার্থী ভর্তি করাতে সক্ষম হবেন প্রতিজনের কোর্স ফি-এর ১০% কমিশন পাবেন।

এই হ্রাসকৃত পারিশ্রমিক ব্যবস্থা চুক্তির প্রথম ৩ (তিন) মাস প্রযোজ্য থাকবে। উদাহরণস্বরূপ: ৮,০০০/- টাকার কোর্সে ভর্তি করালে ৮০০/- টাকা এবং ২,০০০/- টাকার কোর্সে ভর্তি করালে ২০০/- টাকা কমিশন প্রযোজ্য হবে।

মাসিক লক্ষ্যমাত্রা ১০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে সক্ষম হলে, ১০,০০০/- টাকা মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত প্রতিটি শিক্ষার্থীর কোর্স ফি-এর ১০% বোনাস কমিশন প্রদান করা হবে।

প্রথম ৩ (তিন) মাস অতিবাহিত হওয়ার পরেও যদি দ্বিতীয় পক্ষ মাসিক লক্ষ্যমাত্রা পূরণ করতে অপারগ হন, তাহলে প্রথম পক্ষ (TechPulse BD) যেকোনো সময় চুক্তি বাতিল করে দ্বিতীয় পক্ষকে বরখাস্ত করার অধিকার সংরক্ষণ করে।

বরখাস্তের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ কোনো অতিরিক্ত ক্ষতিপূরণ বা পাওনা দাবি করার অধিকার রাখবেন না।

সাধারণ শর্তাবলি

এই চুক্তি উভয় পক্ষের স্বেচ্ছায় ও সজ্ঞানে স্বাক্ষরিত হচ্ছে।

দ্বিতীয় পক্ষ কোম্পানির গোপনীয় তথ্য, ক্লায়েন্ট ডেটা ও ব্যবসায়িক কৌশল তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করতে পারবেন না।

যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে; প্রয়োজনে বাংলাদেশের প্রচলিত আইন প্রযোজ্য হবে।

চুক্তির যেকোনো পরিবর্তন উভয় পক্ষের লিখিত সম্মতি ছাড়া কার্যকর হবে না।

দ্বিতীয় পক্ষ তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য যথাযথ উদ্যোগ, সততা ও পেশাদারিত্ব বজায় রাখবেন।